বাংলাদেশের প্রশংসায় ওয়াসিম আকরাম
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের বিপক্ষে হোম-অ্যাওয়ে মিলিয়ে টানা চারটি টেস্ট জয়। ঘরের মাঠে টানা টেস্টে জয়। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
সুইং অব সুলতানের মতে, টেস্টে বাংলাদেশ এখন সেরাদের বিপক্ষে লড়তে প্রস্তুত। বুধবার সিলেট টেস্টে ৭৮ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
সিরিজ শেষে ফেসবুক পোস্টে টাইগারদের প্রশংসা করে ওয়াসিম লিখেছেন, ‘বাংলাদেশের কাছে দ্বিতীয়বার পাকিস্তানকে হারতে দেখে সত্যিই আমি হতাশ। তবে জয়ী দলকে কৃতিত্ব দিতে হবে। তারা পরিপূর্ণ ক্রিকেট খেলেছে। এই সংস্করণে বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন প্রস্তুত বাংলাদেশ। তাদের নাহিদ রানা অসাধারণ এক প্রতিভা। তার বোলিং দেখাও আনন্দের। অভিনন্দন বাংলাদেশ।’

-6a0d599803476.jpg)