Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদের সহযোগিতা ও পরামর্শ চেয়ে যা বললেন রাকসু ভিপি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পিএম

শিক্ষার্থীদের সহযোগিতা ও পরামর্শ চেয়ে যা বললেন রাকসু ভিপি

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, আমাদের বিজয়ের মূল কৃতিত্ব শিক্ষার্থীদের। যারা পরাজিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করব।’ 

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘যারা পরাজিত হয়েছেন, তারাও আমাদের সহযোদ্ধা। তাদের মধ্যে লিডারশিপের গুণাবলী আছে। তাদের প্রতি আমাদের নবনির্বাচিতদের শ্রদ্ধা রয়েছে। আমরা চাই, তারা সবসময় আমাদের সহযোগিতা করবে। আমরা সবার ইশতেহার একত্র করে সমন্বয় করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব।’ 

তিনি উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদবিরোধী প্রতিটি দল আমরা রাকসুর জন্য আন্দোলন করেছি। নানা ষড়যন্ত্রের পর রাকসু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সফলতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কৃতজ্ঞতা জানাই।’

এদিকে নবনির্বাচিত রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমার ম্যান্ডেট শিক্ষার্থীদের জন্য, সুতরাং তাদের জন্যই আমি কাজ করব। শিক্ষক- কর্মকর্তাদের একটা ভূমিকা থাকবে, তবে শিক্ষার্থীরাই আমার কাছে সব।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম