Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন আমাদের অঙ্গীকার: তানিয়া রব

Advertisement

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০২:০৪ পিএম

নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন আমাদের অঙ্গীকার: তানিয়া রব

ছবি: যুগান্তর

Advertisement

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপি জোটের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেন, যুগপৎ আন্দোলন, যুগপৎ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার গঠন এটা বিএনপিসহ সমমনা দলগুলোর অঙ্গীকার। সেই অঙ্গীকার থেকেই আমি আপনাদের কাছে এসেছি।

মঙ্গলবার (২১অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তানিয়া রব বলেন, আমরা ফ্যাসিস্ট তাড়ালাম চাঁদাবাজদের দেখবার জন্য নয়, প্রশ্রয় দেওয়ার জন্য নয়। চাঁদাবাজি হবেনা, এখানে চাঁদাবাজি চলবেনা। দুর্বৃত্তায়ন চলবেনা। মানুষের মাথা মেড়ে নানারকম সুশীল কথা বলা চলবেনা। আপনি যা করবেন তা করে দেখাবেন। নাহয় সেটা বলতে আসবেন না।

তিনি আরও বলেন,বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল দিয়ে মানুষের ভাগ্য উন্নয়ন হবেনা। স্কুল,কলেজ,রাস্তা, ঘাট,মসজিদ-মাদ্রাসা,পুল, কালভার্ট এগুলা উন্নয়ন করতে হবে। নদী শাসন করতে হবে। ভুলুয়া নদী কেটে তার নাব্যতা দূর করতে হবে। তবেই এই অঞ্চলের উন্নয়ন হবে। আপনাদের নেতা আ.স.ম আবদুর রব অতীতে এগুলো করেছেন। আমি তার পরিবারের অংশ। উনার অসমাপ্ত কাজগুলো করবো। রামগতি-কমলনগরের মানুষকে কাজের সুবিধা দিয়ে তাদের উন্নয়নে প্রাণপণ চেষ্টা করে যাব। 

তানিয়া বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা ছিল বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু সে যখন ফ্যাসিজম চালু করেছে জনগণ তাকে ক্ষমা করেনি।

তাই আমরাও যদি কাজে প্রমাণ দিতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদেরকেও এভাবে চলে যেতে হবে।

কমলনগর উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সির সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন- জেএসডি নেতা আলতাফ মাস্টার লোকমান হোসেন বাবলু,খোরশেদ আলম,হারুনুর রশিদ ডিলার। যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল, মো আকতার, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মো, মহিউদ্দিন মুন্না ও নারী জোটের নেত্রী ইয়াসমিন আক্তার প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে কোন প্রতীক পেলেন?

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন ফয়সল

মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

আরও পড়ুন

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

শেবাচিম হাসপাতাল রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

বিজিবির ওপর হামলা ধস্তাধস্তির সময় গুলি বেরিয়ে চোরাকারবারি নিহত

ধস্তাধস্তির সময় গুলি বেরিয়ে চোরাকারবারি নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম