Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘বেহেশতের নিশ্চয়তা দিতে পারলে প্রার্থিতা প্রত্যাহার করে নেব’

Advertisement

Icon

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:১৯ এএম

‘বেহেশতের নিশ্চয়তা দিতে পারলে প্রার্থিতা প্রত্যাহার করে নেব’

শাহরাস্তি উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক/ছবি-যুগান্তর

Advertisement

চাঁদপুর-৫ আসন (হাজিগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, আপনি যদি আমাকে বেহেশতের নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেব।

রোববার (২ নভেম্বর) বিকালে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে চাঁদপুর-৫ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবুল হোসাইনকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মমিনুল হক বলেন, ‘১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত অস্বীকার করে ক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনায় থাকে- এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না।’

উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গণি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন- উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলি ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপির নেতা এটিএম জিয়া উদ্দিন বাদল, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম ও পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন নয়ন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

বিএনপির সামনে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

বিএনপির সামনে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন: মাসুদ সাঈদী

বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন: মাসুদ সাঈদী

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৫২ সদস্য আটক

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

মেয়ের জন্মদিনের কেক কিনে বাসায় ফেরা হলো না সৌদি প্রবাসীর

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম