Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজ কক্ষে মিলল যুবকের লাশ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম

নিজ কক্ষে মিলল যুবকের লাশ

মো. হাবিব মিজি (২৫) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ফাইল ছবি

Advertisement

রাজধানীর রামপুরায় মো. হাবিব মিজি (২৫) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম রামপুরা এলাকার ওমর আলী লেনের একটি বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাবিব চাঁদপুরের মতলব উত্তর থানার মোহনপুর গ্রামের মো. বাদশা মিজির ছেলে। তিনি রামপুরার ওমর আলী লেনের ৫২/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন এবং এসির মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

হাবিবের মামা মো. ইয়াসিন প্রধান জানান, বেশ কয়েকদিন ধরে শরীর অসুস্থ হওয়ায় হাবিব বাসায় ছিলেন। আজ সন্ধ্যার দিকে পারিবারিক কলহের জেরে তিনি নিজ কক্ষে সিলিং ফ্যানের হুকে রশি পেঁচিয়ে ঝুলে পড়েন বলে পরিবারের দাবি। বিষয়টি টের পেয়ে তারা থানা পুলিশকে খবর দেন এবং দ্রুত অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান যে হাবিব আর বেঁচে নেই।

তিনি আরও জানান, হাবিবের স্ত্রী একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। সকালে স্ত্রী কাজে বেরিয়ে যান। বিকালে বাসায় ফিরে দরজা বন্ধ পেয়ে ফাঁক দিয়ে ভিতরে তাকাতেই স্বামীকে ফ্যানের হুকে ঝুলতে দেখেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জরুরি বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম