Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য, ৩৬ ঘণ্টার হরতাল

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য, ৩৬ ঘণ্টার হরতাল

শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটি জেলায় ৩৬ ঘণ্টার হরতাল চলছে। ছবি: যুগান্তর

Advertisement

পার্বত্য জেলা পরিষদের সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটি জেলায় ৩৬ ঘণ্টার হরতাল চলছে। রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য, কোটা বিরোধী ঐক্যজোট এবং সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক ব্যানারে এ হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে জেলা ও উপজেলা পর্যায়ে এ হরতাল পালিত হচ্ছে। চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এদিকে হরতালের কারণে শহরে সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও নৌ পথে দূরপাল্লার কোথাও কোনো যানবাহন জেলা সদর ছেড়ে যেতে পারেনি। বাইরের থেকেও কোনো রকম যানবাহন জেলা সদরে ঢুকতে পারেনি। সকাল থেকে হরতাল সফল করতে জেলা ও উপজেলা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আন্দোলনকারীদের পিকেটিং করতে দেখা গেছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে। 

সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ আহবান করা হয়। মূলত এই নিয়োগকে ঘিরে পক্ষে-বিপক্ষে প্রতিবাদ ও আন্দোলন গড়ে ওঠে। এ নিয়োগের লিখিত পরীক্ষা ২১ নভেম্বর। কোটা বৈষম্যের প্রতিবাদের পাশাপাশি ওই পরীক্ষা প্রতিহত করতেই হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি অনিশ্চিত ক্লীন্টনের

মেধাতালিকায় দ্বিতীয় হয়েও চাকরি অনিশ্চিত ক্লীন্টনের

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের নতুন তারিখ ঘোষণা

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১২

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রাথমিকে শূন্য প্রধান শিক্ষক পদ দ্রুত পূরণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১ হাজার ৪৭১ প্রার্থী

প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১ হাজার ৪৭১ প্রার্থী

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

পারমাণবিক বিক্রিয়ার অনুমতি রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম