Logo
Logo
×

সারাদেশ

বোয়ালখালীতে যুবকের লাশ উদ্ধার

Icon

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

বোয়ালখালীতে যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
পরবর্তী খেলা গ্রুপ এ রাত ১টা
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

চট্টগ্রামের বোয়ালখালীতে ফরহাদ হোসেন রাজু (৩৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার খরনদ্বীপ এলাকার ৬নং ওয়ার্ডের মুছা বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত রাজু একই এলাকার বাসিন্দা হারুনুর রশীদ সওদাগরের ছেলে।  তিনি পেশায় একজন ড্রাইভার।  তার ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, রাজু খুব শান্ত স্বভাবের ছেলে।  গতকাল রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মত রাজু রুমে ঘুমাতে যায়।  সকালে তার মা ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে রাজু গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।  ঋণের বোঝা ও তার বউয়ের সাথে মনোমালিন্যের কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। 

বোয়ালখালী থানার ওসি লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।  এরপর লাশ মর্গে পাঠানো হয়।  এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।                                                                                         

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম