Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আমাকে যদি ফাঁকি দেন, আল্লাহকে ফাঁকি দেবেন’, বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

Advertisement

Icon

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

‘আমাকে যদি ফাঁকি দেন, আল্লাহকে ফাঁকি দেবেন’, বিএনপি প্রার্থীর বক্তব্য ভাইরাল

কুমিল্লা-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দিন। ছবি: যুগান্তর

Advertisement

আমাকে যদি ফাঁকি দেন, আল্লাহকে ফাঁকি দেবেন-এমন এক বক্তব্যে ভাইরাল হয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দিন।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

জসীম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।

১৫ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জসীম উদ্দিনকে বলতে শোনা যায়- আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ এই গজব আমাদের ওপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত। আজকে এখানে যারা আছেন, আপনাদের ওয়াদা করতে হবে যে.. তখনই ভিডিওটি শেষ হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসীম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দীর্ঘ বক্তব্য দেন। কেউ একজন তার বক্তব্যের একটি অংশ রেকর্ড করে তা অনলাইনে ছড়িয়ে দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে জসীম উদ্দিন যুগান্তরকে বলেন, আমি আমার বক্তব্যে বলেছি আমাদের নেত্রী অসুস্থ, দল আমাকে ধানের শীষ দিয়েছে, এটা পবিত্র আমানত। আপনারা যদি কেউ এই ইমানি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আল্লাহর প্রদত্ত গজব হবে। আমি দীর্ঘ ২৮ মিনিট বক্তব্য দিয়েছি। দীর্ঘ এ বক্তব্যে নেতাকর্মীদের বলেছি দলের সঙ্গে বেঈমানি করলে গজব হবে। এটাকে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে। 

এ ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম যুগান্তরকে বলেন, বক্তব্যটি আমি এখনো দেখিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

কুমিল্লায় ছাত্রদল সহ-সভাপতির সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস

৮ উপজেলায় প্রার্থী বাছাইয়ে বিএনপির ‘সার্চ কমিটি’

চট্টগ্রাম দক্ষিণে ইউপি নির্বাচন ৮ উপজেলায় প্রার্থী বাছাইয়ে বিএনপির ‘সার্চ কমিটি’

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

চাচা-ভাতিজার দায়ের কোপে দিনমজুর নিহত

আরও পড়ুন

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতিবছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতিবছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

মানিকগঞ্জ পৌরসভায় যোগ দিলেন নতুন প্রশাসক

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

জামাইয়ের সঙ্গে মেয়ের বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন মা!

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

ভূমিহীন তাছলিমার নিয়োগপত্র বাতিল, এমপির হস্তক্ষেপে পেলেন চাকরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম