Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কনস্টেবল নাঈম আত্মহত্যা করেছেন, ধারণা এপিবিএন কর্মকর্তাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

কনস্টেবল নাঈম আত্মহত্যা করেছেন, ধারণা এপিবিএন কর্মকর্তাদের

প্রতীকী ছবি।

Advertisement

চট্টগ্রামে নাঈম বিশ্বাস নামের যে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে, তিনি ‘আত্মহত্যা’ করেছে বলে ধারণা করছেন এপিবিএন কর্মকর্তারা।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ৯ এর পুলিশ সুপার দীপক জ্যেতি খীসা বলেন, প্রাথমিক অনুমানে মনে হচ্ছে, নাঈম বিশ্বাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করে জানা যাবে।

গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে নাঈম বিশ্বাসকে সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫ বছর বয়সি নাঈম বিশ্বাস দেড় বছর ধরে এপিবিএন-৯ এ কর্মরত ছিলেন। পরিবার নিয়ে থাকতেন নগরীর বায়েজিদ চক্রেসো আবাসিক এলাকায় ভাড়া বাসায়। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

পুলিশ সুপার দীপক জ্যেতি খীসা বলেন, যে বাসায় পরিবার নিয়ে থাকতেন নাঈম বিশ্বাস, সেখান থেকেই ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

‘প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর নাঈম ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম