Logo
Logo
×

Advertisement

সারাদেশ

একসঙ্গে আর ঘরে ফেরা হলো না স্বামী-স্ত্রীর

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

একসঙ্গে আর ঘরে ফেরা হলো না স্বামী-স্ত্রীর

প্রতীকী ছবি।

Advertisement

দিনাজপুরে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তারিনী বর্মন (৪০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ইতি বর্মন (৩৫ )।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারিনী বর্মন উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে নিজবাড়ী থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় একটি বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ইতি বর্মন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, আহত ইতি বর্মনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘনায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

পাশে বসেছিলেন, ট্রেন আসতেই দৌড়ে গিয়ে লাইনে মাথা দিলেন শিক্ষিকা

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম