Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আ.লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Icon

‎চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

আ.লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। ছবি: যুগান্তর

Advertisement

‎চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এই যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

‎যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন—ভোলাহাট ১নং (ভোলাহাট) ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম।  তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।  

‎যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রেখে তারা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে শরিক হয়েছেন। 

‎উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নতুনদের স্বাগত জানিয়ে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে আসছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। 

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম