Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সাবেক বিএনপি-যুবদলের দুই নেতা গ্রেফতার

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সাবেক বিএনপি-যুবদলের দুই নেতা গ্রেফতার

শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট এবং তার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন। ছবি: যুগান্তর

Advertisement

মাগুরার শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট এবং তার ছোট ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়নকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে যৌথবাহিনীর সদস্যরা উপজেলার আড়পাড়া গ্রামের মুন্সিপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা, দুটি ছুরি ও দুটি চাকু উদ্ধার করে।  এ সময় দুই সহোদরকে আটক করে শালিখা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।  

গ্রেফতার বিএনপি নেতা চকলেট মুন্সি এবং যুবদল নেতা নয়ন মুন্সি শালিখা উপজেলার আড়পাড়ার মুন্সি শহিদুর রহমানের ছেলে। 

উল্লেখ্য, গত বছরের ৭ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়নকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়।  তবে পাঁচদিন আগে ২৪ জানুয়ারি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিজ পদে পুনর্বহাল করা হয়। 

শালিখা থানার ওসি আবু সাঈদ জানান, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলিসহ আটকদের নামে অবৈধ অস্ত্র আইনে থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম