Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেগমগঞ্জে বিএনপির নির্বাচনি ক্যাম্পে আগুন

Icon

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

বেগমগঞ্জে বিএনপির নির্বাচনি ক্যাম্পে আগুন

বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নে বিএনপি প্রার্থীর একটি নির্বাচনি ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: যুগান্তর

Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নে বিএনপি প্রার্থীর একটি নির্বাচনি ক্যাম্পে (অফিস) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই ক্যাম্পের চেয়ার টেবিল ও পার্শ্ববর্তী আরও তিনটি দোকান পুড়ে গেছে।

সোমবার (২ ফেব্রয়ারি) ভোরে নোয়াখালী-৩ আসনের রাজগঞ্জের বাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিএনপির নির্বাচনি ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ঘটনাটি পরিকল্পিত বলে অভিযোগ করছেন বিএনপির নেতাকর্মীরা। 

স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসল্লীরা দেখতে পান বিএনপির নির্বাচনি কার্যালয়সহ পাশের দোকানগুলোতে আগুন জ্বলছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে মুসল্লিরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বিএনপির নির্বাচনি কার্যালয়, পাশের সাইকেল মার্ট দোকান সম্পূর্ণ পুড়ে যায়। অপর একটি দোকান আংশিক পুড়ে যায়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

নোয়াখালী-৩ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনি সমন্বয়ক মুরাদ জিয়াউর রহমান সুমন বলেন, আগুনের ধরণ অনুযায়ী আলাদা আলাদা ভাবে আগুন লাগানো হয়েছে। মূলত বিএনপি অফিস পোড়ানো হয়, আর সেটাকে ভিন্নখাতে নেওয়ার জন্য পাশেরগুলোতেও আগুন লাগানো হয়।

বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম