Logo
Logo
×
   

সারাদেশ

ভোটের লিফলেট কুড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

ভোটের লিফলেট কুড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

ভোটের লিফলেট কুড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতীকী ছবি।

পাবনার চাটমোহরে রাস্তার ওপর পড়ে থাকা ভোটের লিফলেট কুড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।   

শিশুটি ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বারকোনা গ্রামে নানা আলেফ হোসেনের বাড়িতে বেড়াতে আসে আরাফাত। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় ব্যাটারিচালিত অটোতে করে একটি দলের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার চলছিল। এ সময় ওই গাড়ি থেকে ফেলা লিফলেট রাস্তা থেকে কুড়াচ্ছিল আরাফাত। এ সময় রাস্তার অপরদিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় শিশুটির মাথা, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।  

পরে গুরুতর আহত অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি গোলাম সরওয়ার হোসেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .