Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম

ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু

মৃত মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাসিন্দা ছিলেন। সংগৃহীত ছবি

Advertisement

চট্টগ্রাম নগরে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মনু মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীর দেউড়ি এলাকার বাঘমনিরাম বালক উচ্চ বিদ্যালয়কেন্দ্রে মর্মান্তিক এই ঘটনা ঘটে। 

মৃত মনু মিয়া চট্টগ্রাম-১৪ আসনের বাঘমনিরাম ওয়ার্ডের ব্যাটারি গলি এলাকার তেনু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মনু মিয়ার বড় ছেলে শাকিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোরেই ভোট দেওয়ার জন্য কেন্দ্রে হাজির হয়েছিলেন মনু মিয়া। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ তিনি মাথা ঘুরে মাটিতে পড়ে যান। উপস্থিত লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান বলেন, ভোট দেওয়ার জন্য তিনি খুব উৎসাহ নিয়ে সকালেই কেন্দ্রে এসেছিলেন। কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র গরমে বা শারীরিক দুর্বলতা থেকে তিনি স্ট্রোক করেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মনু মিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সেই কারণে কোনো শারীরিক জটিলতা তৈরি হয়ে থাকতে পারে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ জানান, ভোটকেন্দ্রে আসার পর এক ভোটার অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম