Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে বিদুৎস্পর্শে নিহত ২

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম

শেরপুরে বিদুৎস্পর্শে নিহত ২

ফাইল ছবি।

Advertisement

শেরপুরের নকলায় নিজ সেচপাম্পের বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হওয়া এক কৃষককে বাঁচাতে গিয়ে অন্য দুই কৃষক মারা গেছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন নকলা উপজেলার ৫নম্বর বানেশ্বর্দী ইউনিয়নের পুলাদেশী গ্রামের উমেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৪৫) এবং একই গ্রামের কুবেদ আলীর বড় ছেলে আঙুর মিয়া (৫০)। 

এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় সামিদুল ইসলাম (৬০) নামে আরেক কৃষককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনাটি নিশ্চিত করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুজাত বলেন, বিকাল ৫টা ৩০ মিনিটে মিন্টু ও আঙুর নামে দুই ব্যক্তিকে নকলা হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয় এবং একই সময় সামিদুল ইসলাম নামে অপর একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম মিন্টু জানান, মঙ্গলবার বিকালে কৃষক সামিদুল ইসলাম তার নিজ সেচ পম্পের বিদ্যুতের তার মেরামত করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে নিচে পড়ে গেলে প্রতিবেশী দুই কৃষক মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া তাকে উদ্ধার করতে এসে তারাও বিদ্যুৎস্পর্শ হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নকলা থানার ডিউটি অফিসার তরিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে দুজন নিহতের ঘটনায় সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। 

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, বিদ্যুৎস্পর্শে দুজন কৃষক নিহতের ঘটনায় নকলা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম