Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না: এমপি আশফাক

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

আমার ছবি দিয়ে কেউ ব্যানার-ফেস্টুন করবেন না: এমপি আশফাক

Advertisement

ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) খন্দকার আবু আশফাক বলেন, আজ থেকে আমার ছবি ব্যবহার করে কেউ ব্যানার, ফেস্টুন বানাবেন না। রাস্তাঘাটে যা আছে সব নামিয়ে ফেলুন। যারা আমার ছবি ব্যবহার করে বড় বড় ব্যানার, ফেস্টুন বানান, বুঝতে হবে তাদের স্বার্থ আছে৷ সব আজই নামাবেন, অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দোহার উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ নবাবগঞ্জের বিভিন্ন মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নবনির্বাচিত এমপি আরও বলেন, অনেকে আমাকে জননেতাসহ নানা উপাধি দেন। এসব তেল দেওয়া বন্ধ করুন। আমি তেলবাজি পছন্দ করি না। আমি জনগণের সেবক। জনগণ ৫ বছরের জন্য আমাকে তাদের সেবক হিসেবে দায়িত্ব দিয়েছেন। ৫ বছর ভালো করতে পারলে আগামীতে আবার দায়িত্ব দেবে। ব্যর্থ হলে বর্জন করবে।

অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে খন্দকার আবু আশফাক বলেন, সব অবৈধ ব্যবসা বন্ধ। বালু ও মাটির ব্যবসা করতে হলে লিগ্যাল ওয়ে করতে হবে। প্রশাসনের অনুমতি ছাড়া যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে। জনগণের সমস্যা করে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না।

এ সময় তিনি দোহার নবাবগঞ্জের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। সাংবাদিক উদ্দেশে এমপি বলেন, অন্যায় করলে কাউকে ছাড় দিবেন না। ন্যায় ও সত্যটা লিখতে হবে। আমি অন্যায় করলেও আমার বিরুদ্ধে লিখবেন।  

দোহারে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা এবং নবাবগঞ্জের সাধারণ নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

স্ত্রীর ৩১ দিন পর একইভাবে না ফেরার দেশে স্বামী

দোহার-নবাবগঞ্জ থেকে দুই মরদেহ উদ্ধার

দোহার-নবাবগঞ্জ থেকে দুই মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আবর্জনার ভাগাড়, মাদকসেবীদের আড্ডাখানা

পড়াশোনা করে দেশের সম্পদ হতে হবে: ঢাকার ডিসি

পড়াশোনা করে দেশের সম্পদ হতে হবে: ঢাকার ডিসি

দোহারে রাস্তায় ফেলা হচ্ছে পৌরসভার ময়লা

দোহারে রাস্তায় ফেলা হচ্ছে পৌরসভার ময়লা

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নবাবগঞ্জে নবীন সেতু সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আরও পড়ুন

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

কুতুবদিয়ায় দুই জাহাজের সংঘর্ষ

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না অধ্যক্ষসহ শিক্ষকরা

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম