Logo
Logo
×

সারাদেশ

বেলকুচি উপজেলা ছাত্রশিবিরের নেতৃত্বে যারা

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম

বেলকুচি উপজেলা ছাত্রশিবিরের নেতৃত্বে যারা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২৬ সালে ছাত্রশিবিরের নেতৃত্ব দেবেন তারা।

সাথীদের প্রত্যক্ষ ভোটে বেলকুচি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরিয়ান ইসমাইল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাওছার মাহমুদ।

মঙ্গলবার দুপুরে বেলকুচি পৌর এলাকার শেরনগরের দলীয় কার্যালয়ে ২০২৬ সেশনের জন্য প্রত্যক্ষ ভোটে ছাত্রশিবিরের বেলকুচি উপজেলা শাখা কমিটির নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা শিবির সভাপতি আব্দুল আজিজ।

কমিটি গঠন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম,  সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম, উপজেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু ও জেলা সাংস্কৃতিক সম্পাদক তাজউদ্দিন তালহা প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম