Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যে কারণে জৈন্তাপুর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম

যে কারণে জৈন্তাপুর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

Advertisement

সিলেটের জৈন্তাপুরে সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা রহমত মারুফকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের স্বাক্ষরিত চিঠিতে তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এ পদত্যাগ ঘটেছে।

পুলিশ ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খাল খননের মাটি ট্রাকে করে বেড়িবাঁধ এলাকায় নেওয়ার সময় রহমত মারুফের বাড়ির সামনে ট্রাকগুলোর গতিরোধ করা হয়।

অভিযোগ রয়েছে, রহমত মারুফের বাবা জামাল আহমদসহ ১০-১২ জন যুবক ট্রাকচালক ও শ্রমিকদের গাড়ি থেকে নামিয়ে মারধর করেন।

শ্রমিকদের দাবি, প্রকল্পের কাজ চালাতে হলে ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লাঠিসোটা দিয়ে হামলা চালানো হয় এবং ট্রাকের গ্লাস ও বডি ভাঙচুর করা হয়। এছাড়া প্রকল্প ম্যানেজারের কাছে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে আহতরা স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা নেন।

ঘটনার পর ট্রাক শ্রমিক মাহফুজুর রহমান বাদী হয়ে রহমত মারুফকে প্রধান আসামি করে তার বাবা জামাল আহমেদসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, ছাত্রদল নেতা রহমত মারুফ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, সরকারি বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

সিলেটের সৌন্দর্যে অস্বস্তি কাটানোর অপেক্ষায় বাংলাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম