Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাড়ি দখলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, ১৬ জনের বিরুদ্ধে মামলা ‎

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৪৪ পিএম

বাড়ি দখলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, ১৬ জনের বিরুদ্ধে মামলা  ‎

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি নির্মাণাধীন বাড়ি দখলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুরে গত ৩ মার্চ নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন।  এ ঘটনায় ১৬ জনকে আসামি করে বুধবার (৪ মার্চ) থানায় মামলা করা হয়েছে। ‎আহতরা হলেন- তাজকেরা বেগম ও সইদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিতে পাকা বাড়ি নির্মাণ করছিলেন তাজকেরা বেগম। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, হাসুয়া কাতা, লাঠি, লোহার রড নিয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়।

এ বিষয়ে তাজকেরা বলেন, আমাদের অনেক কষ্টার্জিত টাকা দিয়ে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি নির্মাণ করছিলাম। অতর্কিত হামলা চালিয়ে আমার বাড়িতে ভাঙচুর করে। এখন তারা হুমকি-ধামকি দিচ্ছে।

স্থানীয় কয়েকজন জানান, পেশিশক্তি ব্যবহারে জমি দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটছে। গভীর রাতে হঠাৎ করে নির্মাণাধীন বাড়িটিতে ককটেল বিস্ফোরণ করা হয়। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

হামলার বিষয়ে অভিযুক্ত শামসুল ইসলাম বলেন, জমি নিয়ে কোর্ট থেকে ইনজাংশন জারি করা আছে। তদন্ত হয়েছে, পুলিশ এসেছে, তারপরও তারা বাড়ি তৈরি করছিল। 

বাড়িতে হামলার বিষয়ে তিনি বলেন, আমি গত ১৭ ফেব্রুয়ারি থেকে ঢাকায় আছি। ককটেল হামলা তারা নিজেরাই করেছে বলে তিনি দাবি করেন। তবে বাড়ি নির্মাণে বাধা দিতে তার লোকজন গিয়েছিল বলে তিনি স্বীকার করেন।  এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণ ও হামলার আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। এ ঘটনার পর তারা মীমাংসা করবে বলে জানিয়েছে। 

ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, রাতের অন্ধকারে কারা ককটেল হামলা করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি, সন্দেহ করে বলা মুশকিল। ককটেল বিস্ফোরণের বিষয়ে তদন্তের পর মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পল্লবীতে একের পর এক ‘ককটেল বিস্ফোরণ’

পল্লবীতে একের পর এক ‘ককটেল বিস্ফোরণ’

হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

গাজীপুরে শ্রমিক আন্দোলন হামলার ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার, আহত তৌফিকের মৃত্যু

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ২০

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম