Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুপিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয় কৃষকের নগ্ন লাশ

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম

কুপিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয় কৃষকের নগ্ন লাশ

নিহত আজগর আলী (৫৫)। ছবি: যুগান্তর

Advertisement

সুনামগঞ্জের তাহিরপুরে কুপিয়ে হত্যাকাণ্ডের পর আজগর আলী (৫৫) নামে এক কৃষকের নগ্ন লাশ ভাসিয়ে দেওয়া হয় সীমান্ত নদী জাদুকাটায়।

সোমবার (৩০) মার্চ বেলা সাড়ে ১২টার সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই  যুগান্তরকে জানান, সকালে পুলিশি হেফাজতে ওই কৃষকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কৃষক আজগর আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর উওর হাটির মৃত ইসমাঈল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।  স্ত্রীসহ ২ ছেলে ও এক মেয়ের জনক।

থানার এসআই আরো জানান, দুবৃক্তরা পূর্ব পরিকল্পিতভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যাকাণ্ড শেষে রোববার মধ্যরাত পরবর্তী সময়ে আজগর আলীর নগ্ন মরদেহ সীমান্ত নদী জাদুকাটায় ভাসিয়ে দেয়।

সকালে খবর পেয়ে তাহিরপুরের বিন্নাকুলি গ্রামের পশ্চিম তীর থেকে ভাসমান মরদেহ পুলিশ উদ্ধার করে।

নিহতের ছেলে সৈয়দ মিয়া জানান, রবিবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে গ্রামের চায়ের দোকানে চা পান করে বাড়ি ফিরবেন বলে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি আজগর আলী।  

সোমবার ভোররাতে বিন্নাকুলি গ্রামের পশ্চিম তীরে নগ্ন মরদেহ ভাসার খবর পেয়ে পরিবারের সদস্যরা নদী তীরে গিয়ে আজগর আলীকে শনাক্ত করেন।

তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে যুগান্তরকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুবৃক্তরা পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যাকাণ্ড শেষে কৃষকের নগ্ন মরদেহ নদীতে ভাসিয়ে দেয় মূলত হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাঁপা দিতে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে ২ লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

প্রেমের বিয়ের পর বিচ্ছেদ, ৯ ঘণ্টার ব্যবধানে দুজনের লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

নোয়াখালীতে লাশ নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি!

নোয়াখালীতে লাশ নিয়ে ৭০ কিলোমিটার পাড়ি!

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

কোরিয়া সীমান্তে সেনার লাশ ঘিরে রহস্য

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম