Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মতলবে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

Icon

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম

মতলবে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

Advertisement

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নয়টি পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় এ ভোগান্তির শিকার হন প্রায় তিন হাজার ৪৪০ জন পরীক্ষার্থী। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়, বাগানবাড়ি আইডিয়াল একাডেমী , নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, নাউরী আহমদি উচ্চ বিদ্যালয়, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় ও ফরাজী কান্দি নেদায় ইসলাম কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বেশিরভাগ কেন্দ্রে মোমবাতির আলোয় পরীক্ষা নিতে হয়। এতে পরীক্ষার পরিবেশ বিঘ্নিত হয় বলে অভিযোগ ওঠে।

দশানী মোহনপুর কেন্দ্রের কক্ষ পরিদর্শকেরা জানান, বিদ্যুৎ না থাকায় মোমবাতির জন্য কেন্দ্র সচিবকে বারবার অনুরোধ করা হলেও তা পেতে দেরি হয়। পরে মোমবাতি এনে পরীক্ষা চালানো হয়।

অভিভাবকরা অভিযোগে বলেন, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকা কর্তৃপক্ষের গাফিলতি।  ঝড়ো হাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতেও সমস্যায় পড়ে। বৃষ্টির কারণে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম ওয়াহিদুজ্জামান জানায়, ঝড়ে লাইনের ওপর বড় গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের কাজ চলমান থাকলেও তা সম্পন্ন করতে সময় লাগছে। তবে পরীক্ষা কেন্দ্রগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, পরীক্ষা কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা ছিল। বিষয়টি বিদ্যুৎ অফিসকে একাধিকবার জানানো হলেও দ্রুত সমাধান পাওয়া যায়নি।  ঝড়বৃষ্টি শুরু হলে দুটি কেন্দ্রে জেনারেটর এবং অন্য কেন্দ্রগুলোতে এসি-ডিসি লাইট ও মোমবাতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। তিনি দাবি করেন, এতে কোনো পরীক্ষার্থীর সমস্যা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘তুমি অবশ্যই পারবে’, বাবা-মায়ের এই কথাই শক্তি দিয়েছিল দিয়াকে

‘তুমি অবশ্যই পারবে’, বাবা-মায়ের এই কথাই শক্তি দিয়েছিল দিয়াকে

এসএসসির টেস্ট পরীক্ষা শুরু কবে, জানাল বোর্ড

এসএসসির টেস্ট পরীক্ষা শুরু কবে, জানাল বোর্ড

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩-৬ মাসে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩-৬ মাসে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম