Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্বশুরবাড়িতে যুবকের ‘রহস্যজনক’ মৃত্যু, স্ত্রী-শাশুড়ি আটক

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:৫৩ পিএম

শ্বশুরবাড়িতে যুবকের ‘রহস্যজনক’ মৃত্যু, স্ত্রী-শাশুড়ি আটক

Advertisement

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শ্বশুরবাড়িতে বাতির মিয়ার (৪৫) নামের এক ব্যক্তির ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় পুলিশ বাতির মিয়ার স্ত্রী রুমানা আক্তার (২৫) ও তার শাশুড়ি খাইরুন নেছাকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত বাতির মিয়া একই ইউনিয়নের গুজাউরা গ্রামের ফুরমত আলীর ছেলে। তার স্ত্রী রুমানা আক্তার মামনপুর গ্রামের আনফর আলীর মেয়ে। বিয়ের পর থেকেই দীর্ঘদিন ধরে স্ত্রী রুমানাকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন বাতির। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুমানা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার মোবাইল ফোনে ইন্টারনেট ডাটা রিচার্জ করাকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। রোববার সকালেও এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে নিজের গলায় উড়না পেঁচিয়ে বাতির মিয়া শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন তার স্ত্রী রুমানা আক্তার।

দোয়ারাবাজার থানার ওসি তারিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয়র

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম