Logo
Logo
×
   

সারাদেশ

ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে কলেজছাত্রীর আত্মহত্যা

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৩:৩৫ পিএম

ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে কলেজছাত্রীর আত্মহত্যা

ফাইল ছবি

নওগাঁর নিয়ামতপুরে ভাইয়ের সঙ্গে কাটাকাটির জেরে সুমনা দাস (১৭) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

শনিবার (৯ মে) সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

মৃত সুমনা উপজেলার বাহৈর গ্রামের শ্রী দুলালের মেয়ে ও নিয়ামতপুর সরকারি কলেজের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির জেরে সুমনা নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসীরা তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। 

ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .