Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সৈয়দপুরে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ

Advertisement

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:১২ পিএম

সৈয়দপুরে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ

সংস্কার কাজ শুরু হলেও এখনো খুঁটিগুলো অপসারণ করা হয়নি।

Advertisement

নীলফামারীর সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হল থেকে ওয়াবদা মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই সড়ক উন্নয়নকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সড়কের মাঝখানে প্রায় ১৫টি বৈদ্যুতিক খুঁটি রেখে নির্মাণ কাজ চলায় যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১১ মে) সরেজমিনে দেখা যায়, শহরের প্রায় ৭ কিলোমিটার সড়কের মধ্যে তামান্না মোড় থেকে শিল্প সাহিত্য সংসদ সড়ক পর্যন্ত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ কাজ চলছে। তবে ওই অংশের বিভিন্ন স্থানে সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রয়ে গেছে। এতে পথচারী ও যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই সড়কটির দুপাশে থাকা বৈদ্যুতিক খুঁটি সরিয়ে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু সংস্কার কাজ শুরু হলেও এখনো খুঁটিগুলো অপসারণ করা হয়নি। দ্রুত খুঁটি সরিয়ে নিরাপদ সড়ক নির্মাণের দাবি জানান তারা।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় তামান্না সিনেমা হল থেকে ওয়াবদা মোড় এবং মদিনা মোড় থেকে বসুনিয়া মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে রংপুরের সাম্মি বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

শিল্প সাহিত্য সংসদ সংলগ্ন ব্যবসায়ী মোসলেম উদ্দিন বলেন, সড়কের মাঝখানে খুঁটি রেখেই কাজ করা হচ্ছে। বারবার বলার পরও এগুলো সরানো হয়নি। এভাবে কাজ শেষ হলে জনদুর্ভোগের শেষ থাকবে না। 

পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফেকু মিয়া বলেন, সড়কের মাঝে বেশকিছু নেসকোর বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণ কাজ চলছে।  খুঁটিগুলো দ্রুত সরিয়ে জনভোগান্তি কমানো উচিত।

এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, নেসকো কর্তৃপক্ষকে খুঁটি সরানোর জন্য জানানো হয়েছে। আশা করছি আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে খুঁটিগুলো সরিয়ে ফেলা হবে।

তবে সৈয়দপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী সেলিম হোসেন বলেন, খুঁটি সরানোর বিষয়ে পৌরসভার কেউই আবেদন করেননি। আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

জৈব সারের নামে ভেজাল সার উৎপাদনের অভিযোগ

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

খাস জমি দখল করে বরখাস্ত ইউপি চেয়ারম্যান

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

‘যৌতুকের জন্য ঘুসি মেরেছি, খুন তো করিনি’

‘যৌতুকের জন্য ঘুসি মেরেছি, খুন তো করিনি’

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম