Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ভাইকে খুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:২৯ পিএম

দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ভাইকে খুন

Advertisement

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে বাবা ও ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী।

ঘটনার পর থেকে শহিদুল ইসলামের দুই ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছেন। নিহত কাবিল বড় স্ত্রীর ছেলে এবং পলাতক সাকিব ও সাদিকুল ছোট স্ত্রীর সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের দুইজন স্ত্রী। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর দুই পরিবারকে সমানভাবে জমি বণ্টন করে দেন শহিদুল ইসলাম।  তবে কয়েক দিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ দাবি করে আসছিলেন ছোট স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল।

মঙ্গলবার ভোরে ভুট্টাখেতে এ নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লোহার রড দিয়ে বাবা শহিদুল ইসলাম ও ভাই কাবিলকে আঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফের পুরোপুরি বন্ধ

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৮০০ শিক্ষক নিহত

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম