Logo
Logo
×
   

সারাদেশ

খাগড়াছড়িতে অসহায় রোগীদের মাঝে সেনাবাহিনীর ওষুধ বিতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৩০ পিএম

খাগড়াছড়িতে অসহায় রোগীদের মাঝে সেনাবাহিনীর ওষুধ বিতরণ

সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

খাগড়াছড়ির মহালছড়িতে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার (১২ মে) মহালছড়ি জোনের উদ্যোগে দ্বিতীয় ধাপে বিনামূল্যের চোখের চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে এই চশমা ও ওষুধ বিতরণ করা হয়। 

সূত্র জানায়, মঙ্গলবার মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।  

এর আগে ৭ মে আয়োজিত চক্ষু ক্যাম্পে প্রায় ১১০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়। 

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম এলাকার দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .