Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:১৯ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

Advertisement

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শনিবার (২৩ মে) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিজিবির বিশেষ টহলদল জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ উদ্ধার করা হয়। 

পরে ব্যাগ দুটি তল্লাশি করে খয়েরি রঙের ব্যাগে ৯৮ হাজার ৯৭০ পিস এবং সবুজ রঙের ব্যাগে ৯৭০ পিসসহ মোট ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

বান্দরবানে বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও শিশুর

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির পৃথক অভিযান, সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

পুলিশ সুপার কার্যালয়ের সামনে ইয়াবার গোডাউন!

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম