Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গরু চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Icon

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৪২ পিএম

গরু চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Advertisement

চট্টগ্রামের রাউজানে গরু চোর সন্দেহে এক অজ্ঞাত বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাইন্যাপুকুর পাড় এলাকার রুদ্র পল্লী সংলগ্ন মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

তবে নিহতের নাম ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র মতে, সোমবার ভোরে গরু চোর সন্দেহে পিটিয়ে আহত করে চলে যান স্থানীয় মৌসুমি গরু ব্যবসায়ী।

মোহাম্মদ সেলিম নামে গরু ব্যবসায়ীদের কেয়ারটেকার বলেন, রাতে গরুর সেটের পাহারায় সাব্বির ও কেফায়েত ছিল।

স্থানীয় লোকজন জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিলেন।

ঘটনাস্থলে পাশের বাড়ির মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, রাত ৪টার দিকে লোকজনের শব্দ শুনেছি। তবে ঘর থেকে বের হয়নি। তবে আমার ঘরের বাহিরে থাকা সিসিটিভির ফুটেজ দেখলে জড়িতদের শনাক্ত করতে পারবে পুলিশ।

রাউজান থানার এসআই তানভীরুল হক চৌধুরী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পিটিয়ে মারার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে সুরতহাল ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি নিজাম উদ্দিন দেওয়ান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম