Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বজ্রপাতে ২ গরুর মৃত্যু, স্বপ্ন ভঙ্গ সোহেলের

Icon

রামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৫৬ পিএম

বজ্রপাতে ২ গরুর মৃত্যু, স্বপ্ন ভঙ্গ সোহেলের

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৩নং ওয়ার্ড টিউরী পাঠান বাড়িতে বজ্রপাতে একই গোয়াল ঘরে থাকা চারটি গরুর মধ্যে দুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত গরু দুটির মালিক প্রবাসফেরত বুলবুল আহমেদ সোহেল কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় বছর খানেক ধরে যত্ন করে গরুগুলো লালন-পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মৃত গরু দুটির মধ্যে একটি ইতোমধ্যে প্রায় ২ লাখ ৮ হাজার টাকায় বিক্রিও হয়ে গিয়েছিল। অপর গরুটির বাজারমূল্যও ছিল প্রায় ২ লাখ টাকা। এই হিসেবে পরিবারটির মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ টাকারও বেশি।

বুলবুল আহমেদ জানান, গভীর রাতে বজ্রপাতের বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আনুমানিক আড়াইটার দিকে গোয়াল ঘরে গিয়ে দুটি গরুকে মৃত অবস্থায় দেখতে পাই। জীবনের শেষ সম্বল দিয়ে গরুগুলো কিনেছি। আশা ছিল কুরবানিতে বিক্রি করে লাভবান হব। আল্লাহ আমার পুঁজিসহ নিয়ে গেল।

জানা গেছে, প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে এসে বুলবুল আহমেন সোহেল গরু পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছিলেন। কুরবানির ঈদে ভালো দামে গরু বিক্রির প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েগিয়েছিল। কিন্তু প্রকৃতির নির্মম আঘাতে মুহূর্তেই সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে। আকস্মিক এ দুর্যোগে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে বলে জানান স্থানীয়রা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

মাদক ব্যবসায় সহযোগিতা, বিএনপির ৩ নেতাকে শোকজ

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান, ৫ দিন পর গ্রেফতার

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান, ৫ দিন পর গ্রেফতার

‘ডাক্তার বানাবো বলে দামি স্কুলে দিয়েছিলাম, সেই স্কুলই কেড়ে নিলো আমার কলিজার প্রাণ’

‘ডাক্তার বানাবো বলে দামি স্কুলে দিয়েছিলাম, সেই স্কুলই কেড়ে নিলো আমার কলিজার প্রাণ’

রামগঞ্জ থানার সামনে শিক্ষার্থীর লাশ নিয়ে বিক্ষোভ

রামগঞ্জ থানার সামনে শিক্ষার্থীর লাশ নিয়ে বিক্ষোভ

রামগঞ্জে নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

রামগঞ্জে নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

রামগঞ্জে স্কুলের আবাসিক হল থেকে ছাত্রের লাশ উদ্ধার

রামগঞ্জে স্কুলের আবাসিক হল থেকে ছাত্রের লাশ উদ্ধার

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম