Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নেশার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১২:৪০ পিএম

নেশার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

Advertisement

সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবনের টাকা না পেয়ে আমিনুল ইসলাম (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (২৫ মে) বিকালে তাহিরপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আমিনুল উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্ত গ্রামের তাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোনো এক সময় ওই কিশোর নিজ বসতঘরের ধর্নার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মঙ্গলবার চাঁনপুর সীমান্ত গ্রামের তাজুল ইসলামের জ্যেষ্ঠ ছেলে সোহেল জানান, নিহত ছোট ভাই আমিনুল এলাকার বখাটেদের পাল্লায় পড়ে গত দুই বছর ধরে ইয়াবা সেবনের পাশাপাশি অনলাইন জুয়ায় আসক্ত ছিল।  এ কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তার বনিবনা হত না। সর্বশেষ মাদক সেবন ও জুয়া খেলার জন্য টাকা না পেয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি করেন তিনি।

তাহিরপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি অপমৃত্যু হিসেবে বিবেচনায় নিয়ে মামলা নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আমিনুল ইয়াবা সেবন ও অনলাইন জুয়ায় আসক্ত ছিল। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

নিজের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম