Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

Icon

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৬:১১ পিএম

নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বিজিবি জানায়, উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি দুই লাখ ৫২ হাজার টাকা।

Advertisement

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে এক লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কোনো মাদককারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি দুই লাখ ৫২ হাজার টাকা।

শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তবর্তী পোয়াবন এলাকায় এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে জামছড়ি সীমান্তের পোয়াবন এলাকার পাহাড়ি জঙ্গলে সন্দেহজনকভাবে ফেলে রাখা দুটি ব্যাগ দেখতে পায় তারা।

পরে ব্যাগ দুটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় খয়েরি রঙের ৯৯ হাজার ৭৮০ পিস এবং সবুজ রঙের এক হাজার ৬১ পিসসহ মোট এক লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮৮৯

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

লামায় রেজিস্ট্রেশন কার্যক্রম বান্দরবানে স্থানান্তর, স্থানীয়দের ক্ষোভ

গাজীপুরজুড়ে মাদকের বিস্তার, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

গাজীপুরজুড়ে মাদকের বিস্তার, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

সীমান্তে ২৫ হাজার টাপেন্টাডলসহ অর্ধকোটি টাকার মাদক জব্দ

সীমান্তে ২৫ হাজার টাপেন্টাডলসহ অর্ধকোটি টাকার মাদক জব্দ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম