Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলেও ব্যবস্থা নিন: এমপি মামুন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:২৯ পিএম

বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলেও ব্যবস্থা নিন: এমপি মামুন

জামালপুর জেলা বিএনপি আয়োজিত মাদক বিরোধী শোভাযাত্রা। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, যদি বিএনপির কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকে আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা প্রাশসনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব। 

শনিবার (২০ জুন) দুপুরে জামালপুর জেলা বিএনপি আয়োজিত মাদক বিরোধী শোভাযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ওয়ারেছ আলী মামুন বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দোসররা আবার সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সরকারবিরোধী কার্যক্রমে সক্রিয় হয়ে উঠেছেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো মিছিল, সমাবেশ করতে পারে না। যদি তারা তাদের কার্যক্রম করার চেষ্টা করে আমরা তা প্রতিহত করব। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।  

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। 

সমাবেশ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মাদক বিরোধী শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

গার্মেন্টস শিল্পকে ধ্বংস ও সরকারকে বেকায়দায় ফেলতে এ আন্দোলন: এমপি দিপু

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম