Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিবির নেতা হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবদল নেতা মুকুল বহিষ্কার

Advertisement

Icon

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৪৪ এএম

শিবির নেতা হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবদল নেতা মুকুল বহিষ্কার

বোনারপাড়া ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত যুবদল নেতা মুকুল বহিষ্কার।

Advertisement

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত যুবদল নেতা মুকুলকে সংগঠন থেকে বহিষ্কার করেছে গাইবান্ধা জেলা যুবদল। 

দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং আলোচিত হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা যুবদল।

জেলা যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের বিরুদ্ধে শিবির নেতা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।   

আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী তাকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুবদল কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কার্যকলাপকে সমর্থন করে না। 

উল্লেখ্য, রবিবার (২১ জুন)  বোনারপাড়ায় সংঘটিত এক সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি  সাইফুল্লাহ নিহত হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

বিজেপি-আরএসএসের এজেন্ডা মাফিক কাজ করছে শিবির: আব্দুল কাদের

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

চিরকুটে ‘জয় বঙ্গবন্ধু’ লিখে যুবদল নেতাকে হত্যার হুমকি

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম