খাগড়াছড়িতে যুবলীগের দুই নেতা গ্রেফতার
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
খাগড়াছড়ির দীঘিনালায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়ির দীঘিনালায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানাধীন মেরুং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত ওসি ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় দীঘিনালা থানার মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মেরুং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়নের দক্ষিণ শাখার সহ-সভাপতি নুর মোহাম্মদ (৩০)।
ওসি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

