Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪৭ পিএম

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

Advertisement

জয়পুরহাটে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের মামলায় সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জয়পুরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত রনি জেলার আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।

এ মামলার বিবরণে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী। শিশুটি তার মায়ের সঙ্গে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামে নানার বাড়িতে থাকত। ২০২২ সালের ১৪ জুন শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা চলে গেলে সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার চাচার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ ঘটনা অন্য কাউকে যেন না বলে সে ব্যাপারে হুমকি দেয়।

শিশুটি নিজ বাড়িতে ফিরে যাবার পরদিন অসুস্থ হয়ে পড়লে সে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার শুনানি ও ৮ জনের সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

জয়পুরহাট নারী ওই শিশু নির্যাতন আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি বলেন, এ রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো অপরাধে কঠোর শাস্তির বার্তা আরও স্পষ্ট হলো। একই সঙ্গে তিনি এমন অপরাধ প্রতিরোধে দ্রুতবিচার ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখার দাবি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার পরিচালক গ্রেফতার

কালকিনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

কালকিনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম