Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গ্রাম দেখানোর কথা বলে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

গ্রাম দেখানোর কথা বলে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Advertisement

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গ্রাম দেখানোর কথা বলে বেড়াতে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাকিব উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

এর আগে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মাইজদী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাকিব হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের আত্মীয়। গত ৫ জুন ভুক্তভোগী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। সেদিন সাকিব তাকে গ্রাম দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে যান। পরে ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান সাকিব।

পরে স্বজনরা ভিকটিমকে খুঁজে না পেয়ে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দেন। পরবর্তীতে আসামিকে গ্রেফতারের পর মামলা হিসেবে গ্রহণ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাতিয়ায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত

হাতিয়ায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত

মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পিটিয়ে হত্যার চেষ্টা

মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পিটিয়ে হত্যার চেষ্টা

লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক

লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক

জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মী কারাগারে, প্রতিবাদে সড়ক অবরোধ

জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মী কারাগারে, প্রতিবাদে সড়ক অবরোধ

স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

যুবদলের দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

যুবদলের দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

আরও পড়ুন

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি

সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি-এটিভিতে বিজিবির নজরদারি

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

যশোরে মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম