Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সুন্দরগঞ্জে সালিশ বৈঠকে ১ জনকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম

সুন্দরগঞ্জে সালিশ বৈঠকে ১ জনকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫

Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি সালিশ বৈঠকে আব্দুর রাজ্জাক নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) বিকালে উপজেলার তারাপুর ইউনিয়নের মীরগঞ্জ চাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও এলাকাবাসী জানান, তারাপুর ইউনিয়নের মীরগঞ্জ চাচিয়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ও গোলজার হোসেন সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দা সাজু ব্যাপারীর বাড়ির উঠানে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

সালিশ চলাকালে আমজাদ হোসেন ও গোলজার হোসেনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে উপস্থিত আব্দুর রাজ্জাক গোলজার হোসেনকে বিরোধ মিটিয়ে নেওয়ার অনুরোধ করেন। এ সময় গোলজার হোসেনের ছেলে, মেয়ে, স্ত্রীসহ পরিবারের সদস্যরা আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকেরা আব্দুর রাজ্জাককে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গোলজার হোসেন, লিমন মিয়া, রিমন মিয়া, রত্না আক্তার ও মনজুয়ারা বেগমকে গ্রেফতার করে।

এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মো. আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

স্বামীর দাফনের এক ঘণ্টা পর প্রাণ গেল স্ত্রীর

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

‘চোরাই গরু’ দিয়ে বউভাতের আয়োজন, অতঃপর...

রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

নতুন করে আর কষ্ট পেতে চান না আকলিমা

নতুন করে আর কষ্ট পেতে চান না আকলিমা

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

জানুয়ারি-জুনে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন, প্রয়োজনে সেনা: মীর শাহে আলম

নারীর গোসলের ছবি ধারণ করে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেফতার

নারীর গোসলের ছবি ধারণ করে ১৫ লাখ টাকা দাবি, যুবক গ্রেফতার

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম