Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম

চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু

Advertisement

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে প্রায় ছয় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ঝর্ণা স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

জানা যায়, শুক্রবার সকালে বন্যার পানিতে নৌকাযোগে পারাপারের সময় প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ঝর্ণাসহ তার দুই বোন সাওরিন মনি ও জেরিন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা সাওরিন ও জেরিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে ঝর্ণা স্রোতে ভেসে নিখোঁজ হন।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় ছয় ঘণ্টা অভিযান চালায়। পরে শুক্রবার দুপুর ২টার দিকে ঝর্ণার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে পারাপারের সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ঝর্ণাকে বাঁচানো যায়নি। দীর্ঘ উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করেছে।

এদিকে কিশোরী ঝর্ণার শোকসন্তপ্ত পরিবারের পাশে সমবেদনা জানতে ছুটে এসেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

ইতোপুর্বে ছোট্ট শিশু জেরিন মারা যাওয়ার বিষয়ে তার বাবা আবদুল মালেকের বক্তব্য সঠিক ছিল না বলে নিশ্চিত করেন ইউএনও।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

শরীয়তপুরে ডেঙ্গুতে আক্রান্ত যুবকের মৃত্যু

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম