Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়কে জাল দিয়ে মাছ শিকার

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

সড়কে জাল দিয়ে মাছ শিকার

Advertisement

চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। সড়ক-ঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি পানির নিচে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ।

শুক্রবার বিকালে উপজেলার একটি প্রধান সড়কে দেখা যায়, হাঁটু থেকে কোমর সমান পানির মধ্যে শত শত মানুষ চলাচল করছেন। কেউ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করছেন, কেউবা জাল হাতে নেমেছেন মাছ শিকারে। সড়কের দুই পাশে পানি আর পানি। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

সরেজমিন দেখা যায়, সাতাকানিয়া কেরানীহাট-বান্দরাবন সড়ক উপজেলার বাজেলিয়া এলাকায় পানিতে তলিয়ে যাওয়া সড়কের ওপর জাল হাতে মাছ ধরছেন স্থানীয়রা। অনেকেই ছাতা মাথায় দিয়ে পানি ভেঙে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। বন্যার এই দুর্যোগের মধ্যেও জীবিকার তাগিদে এবং পরিবারের খাদ্যের ব্যবস্থা করতে অনেককে পানিতে নামতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, জীবনে অনেক বন্যা দেখেছি, কিন্তু এবার পানির স্রোত ও পরিমাণ অনেক বেশি। ঘরে পানি ঢুকে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছি।

আরেক বাসিন্দা আবদুল কাদের বলেন, দুই দিন ধরে কাজকর্ম বন্ধ। বাজারে যেতেও কষ্ট হচ্ছে। পানিতে মাছ উঠেছে দেখে অনেকে জাল নিয়ে নেমেছে; যা পাই তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করছি।

ব্যবসায়ী মো. সেলিম বলেন, দোকান বন্ধ রাখতে হয়েছে। সড়কে পানি থাকায় ক্রেতা নেই। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে।

এদিকে বন্যার পানিতে নিম্নাঞ্চলের অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমদুল হাসান বলেন, পুরো সাতকানিয়া বর্তমানে বন্যাকবলিত। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেটওয়ার্ক সমস্যার কারণে সব স্থানের তথ্য পাওয়া যাচ্ছে না। প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম