Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতকানিয়ায় এলাকার সঙ্গে প্রশাসনের যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:০১ পিএম

সাতকানিয়ায় এলাকার সঙ্গে প্রশাসনের যোগাযোগ বিচ্ছিন্ন

Advertisement

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রায় পুরো এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে প্রশাসনেরও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমদুল হাসান সাংবাদিকদের বলেন, পুরো সাতকানিয়া এই মুহূর্তে বন্যায় প্লাবিত ও ক্ষতিগ্রস্ত। নেটওয়ার্ক সমস্যার কারণে কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, তাদেরও খোঁজখবর কোনো মাধ্যমে নিতে পারছি না।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উপজেলার সার্বিক পরিস্থিতি এবং প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। অনেক মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিলেও নেটওয়ার্ক না থাকায় তাদের অবস্থার খবরও প্রশাসনের কাছে পৌঁছাচ্ছে না।

ইউএনও আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকার প্রকৃত চিত্র ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। যোগাযোগ ব্যবস্থা সচল হলেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

এদিকে বন্যার পানিতে উপজেলার বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত থাকায় স্থানীয়দের দুর্ভোগ আরও বেড়েছে।

ইউএনও আরও জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পৌঁছানো এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম