Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণে মেমোরিয়াল হবে: হুম্মাম কাদের

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম

জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণে মেমোরিয়াল হবে: হুম্মাম কাদের

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী

Advertisement

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্মৃতি সংরক্ষণে মেমোরিয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ, নতুন রাঙ্গুনিয়া গড়ে উঠবে। আগামীতে আরও বড় পরিসরে জুলাই শহীদ দিবস পালন করা হবে। জুলাই যোদ্ধারা আগামী দিনে কী করা উচিত, সে বিষয়ে আমাদের পরামর্শ দেবেন। জুলাই যোদ্ধাদের তালিকা পাওয়া গেলে তাদের স্মরণে একটি মেমোরিয়াল নির্মাণ করা হবে। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে একটি মেমোরিয়াল সাইটও গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের অবদান তুলে ধরতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই আন্দোলনের যোদ্ধারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম