Logo
Logo
×
   

সারাদেশ

ধর্ষণ মামলায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:২৩ পিএম

ধর্ষণ মামলায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার

ধর্ষণ মামলায় যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে আটক করেছেন পুলিশ। 

শনিবার বিকালে তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়। আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় ভিকটিম কলেজছাত্রী চৌগাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার সকালে এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে আরাফাত হোসেন রাব্বি ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে পৌর শহরের নিরিবিলিপাড়া এলাকার জনৈক জাহানারা বেগম বসত বাড়ির নীচতলার বাসায় নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কাউকে কিছু না বলতে হুমকি দেয়। ভিকটিম সেখান থেকে তাদের বাড়িতে ফিরে পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়।

এ ঘটনা ভিকটিমের মুখে শুনে ভিকটিমের মা রাতে চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, ভিকটিম বাদি হয়ে ধর্ষণ মামলা করেছেন। মামলার আসামি রাব্বীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .