Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন: হুইপ দুলু

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন: হুইপ দুলু

নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

Advertisement

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের প্রতিবেশী দেশ ভারতে বসে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। গত ১৭ বছর তিনি অবৈধভাবে দেশ শাসন করে এ দেশটাকে ধ্বংস করেছেন। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশ ধ্বংসকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠলে তিনি পালিয়ে গিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেন। সেখানে বসেই নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছেন।

দুলু বলেন, হাসিনার কোনো চক্রান্ত সফল হবে না। এ দেশের মানুষ ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে এক আছে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যেভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে একইভাবে তার সব ষড়যন্ত্র রুখে দিবে। বাংলাদেশের মাটিতে আর কোনোদিন শেখ হাসিনার স্থান হবে না।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

ভারত বাংলাদেশের ভালো বন্ধুরাষ্ট্র, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে দুলু বলেন, ভারতের কাছে অনুরোধ রাখতে চাই, বন্ধুত্ব হবে দেশের সঙ্গে দেশের, কোনো ব্যক্তির সঙ্গে নয়। বিনা ভোটের অবৈধ হাসিনা সরকারের পলাতক লোকজনকে আপনারা আশ্রয় দেবেন না। এ দেশের মানুষ চায় ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে আপনারা ফেরত দেবেন। খুনি হাসিনা গণহত্যার দায়ে দণ্ডিত পলাতক আসামি। বাংলাদেশ তার উপযুক্ত শাস্তি ও বিচারের ব্যবস্থা করবে।

অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এ সময় বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

আ.লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ের ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

গুরুদাসপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জলসার প্যান্ডেল

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

চাঁদা দাবির সালিশে যুবদল নেতার বিরুদ্ধে চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

‘কালো জাদুর’ অভিযোগে তিন নারীকে...

‘কালো জাদুর’ অভিযোগে তিন নারীকে...

আরও পড়ুন

তাজমীনের মায়ের বুকফাটা আর্তনাদ ‘এ দেশে দুধের বাচ্চারাও তো নিরাপদ না’

‘এ দেশে দুধের বাচ্চারাও তো নিরাপদ না’

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

বিয়ের তিন বছর পর কোলজুড়ে এলো সন্তান, তাও চুরি হয়ে গেল

বিয়ের তিন বছর পর কোলজুড়ে এলো সন্তান, তাও চুরি হয়ে গেল

তাজমীনের মায়ের আহাজারি ‘হায়েনার দল মেয়েকে তুলে নিয়ে নির্মম নির্যাতনে হত্যা করেছে’

‘হায়েনার দল মেয়েকে তুলে নিয়ে নির্মম নির্যাতনে হত্যা করেছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম