Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগকর্মী গ্রেফতার

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০৯ পিএম

বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগকর্মী গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

বরগুনার তালতলীতে বিয়ের প্রলোভনে পার্শ্ববর্তী এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে যুবলীগকর্মী শামীম গোলন্দাজের বিরুদ্ধে। 

ধর্ষণের পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভের সন্তানের পিতৃপরিচয়ের জন্য দ্রুত বিয়ের কথা বললে বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত শামীম। 

বুধবার (১২ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ শামীমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামের দুই সন্তানের জননী ওই নারী তার স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে বাবার বাড়িতে থাকার সুবাদে পার্শ্ববর্তী যুবলীগকর্মী শামীম গোলন্দাজ তাকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নজরে পড়ে এলাকাবাসীর। পর্যায়ক্রমে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ে। ছয় মাসের অন্তঃসত্ত্বা জানিয়ে ওই নারী শামীম গোলন্দাজের কাছে দ্রুত বিয়ের কথা বললে তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। 

পরে স্থানীয় পর্যায়ে সালিশি বৈঠকের কথা বললে শামীম গোলন্দাজ তার কোনো তোয়াক্কাই করেননি। পরে ভুক্তভোগী নারী বুধবার থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ শামীমকে গ্রেফতার করে আদালতে পাঠান।

তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। আসামি শামীম গোলন্দাজকে বুধবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার

৫০ হাজার টাকায় লোক ভাড়া করে ককটেল বিস্ফোরণ, যুবক গ্রেফতার

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতার ২

বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় গ্রেফতার ২

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৪

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

নিউগিনি আবাসনে হামলা জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

আরও পড়ুন

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ার বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

সালমান মুক্তাদির স্টুডিওতে হামলা: শাহরিয়ার বিষয়ে বেরিয়ে এলো যেসব তথ্য

পেটে গজ রেখে সেলাইয়ের পর রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

পেটে গজ রেখে সেলাইয়ের পর রোগীর মৃত্যু, সমরিতা হাসপাতালের ওটি বন্ধ ঘোষণা

ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

শিবগঞ্জে ভটভটি উলটে বাবা-ছেলেসহ নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম