Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যশোরে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

যশোরে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

Advertisement

যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে দিনে দুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল চারটার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, থানা পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে রয়েছে। 

কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট কে এই স্মিত মাচ্ছার?

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘বীর’ বললেন মোদি

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত

ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই নিহত

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই নিহত

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম