Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্গন্ধে পরিত্যক্ত বাড়িতে মিলল যুবকের লাশ

Icon

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

দুর্গন্ধে পরিত্যক্ত বাড়িতে মিলল যুবকের লাশ

Advertisement

চট্টগ্রামের বোয়ালখালীতে এমদাদুল ইসলাম হাবিব (৩২) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর গোমদন্ডী বাংলাপাড়া এলাকার পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

মৃত এমদাদুল ইসলাম হাবিব ওই এলাকার মৃত শফিদুল ইসলামের ছেলে।

বোয়ালখালী থানার এসআই হায়াত জানান, খবর পেয়ে পুলিশ বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি কয়েক দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সর্বশেষ রোববার হাবিবকে দেখা গিয়েছিল। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায় ১০ থেকে ১২ বছর ধরে স্ত্রী-সন্তান ছাড়া ভবঘুরের মতো জীবনযাপন করতেন। জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত বাড়ির ছোট একটি কুঁড়েঘরে তিনি থাকতেন।

বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, লাশ দেখে মনে হয়েছে দুই-তিন দিন আগে তিনি মারা গেছেন। লাশ পচে দুর্গন্ধ বের হচ্ছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু ও হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম