অপহরণ ও চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা কারাগারে
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দাগনভূঞায় আলোচিত অপহরণ ও চাঁদাবাজির মামলায় ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিককে ফেনী যুগ্ম জেলা ও দায়রা জজ জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ফেনী যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহিদ হোসাইনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ফেনীর কোর্ট পুলিশের পরিদর্শক এসএম আতিক উল্যাহ বলেন, জামশেদুর রহমান ফটিক নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা ছিল। তিনি ওই মামলার একমাত্র আসামি। জামিনে গিয়ে তিনি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করে। তিনি বৃহস্পতিবার সকালে ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির হলে জামিন আবেদনের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এজাহার সূত্রে জানা গেছে, কাজী জামশেদুল হক ফটিকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ২০১১ সালের ২০ সেপ্টেম্বর নরসিংদীর শিবপুর থানার দত্তেরগাঁও গ্রামের মো. শরীফ ভূঞা বাদী হয়ে তার বোনকে অপহরণ ও চাঁদাবাজির মামলা করেন। মামলার একমাত্র আসামি দাগনভূঞার উত্তর করিমপুর গ্রামের ওবায়েদুল হকের ছেলে জামশেদুর রহমান ফটিক।
আরও জানা গেছে, বাদীর বোন মোসাম্মাৎ মর্জিনা আক্তার, স্বামী আনিছুর রহমান, গ্রাম-দেওয়ালিয়া দাগনভূঞাকে ফেনীর মহিপাল থেকে অপহরণ করেন ফটিক। পরে র্যাব তিনটি মোবাইলসহ মর্জিনা বেগম ও তার সন্তানকে উদ্ধার করে। এ পর্যন্ত ফটিক জামিনে থেকে অনুপস্থিত ছিলেন।

-6a99664b2f665.jpg)