চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০০ বস্তা সার জব্দ
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ তিনটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় পাচারকারী দুজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে সীতাকুন্ড থানার বাঁশবাড়িয়া এলাকা থেকে এসব সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার ৮ লাখ ৭৫ হাজার টাকায় সন্দ্বীপের এক ডিলারের কাছে বিক্রি করে দেওয়া হয়।
চট্টগ্রাম কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট এলাকায় ভাটিয়ারী স্টেশন কোস্ট গার্ড অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে সাগরপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে তিনটি ট্রাক থেকে কার্গো বোটে রাসায়নিক ইউরিয়া সার তোলার সময় দুজনকে হাতেনাতে আটক করে কোস্ট গার্ড। অভিযানে ৭০০ বস্তা জব্দ করা হয়।
চট্টগ্রাম কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা হয়েছে। সারগুলো নিলালে বিক্রি করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

