Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি এনসিপি নেতার

Advertisement

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি এনসিপি নেতার

জাহিদ মুন্সি। ছবি: সংগৃহীত

Advertisement

গাজীপুরের কালীগঞ্জে প্রেম ও বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। 

শুধু তাই নয়, সুকৌশলে ধর্ষণের ও ব্যক্তিগত গোপনীয় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে আবাসিক হোটেল, রিসোর্টসহ বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেছে বলেও অভিযোগ উঠেছে ওই এনসিপির নেতার বিরুদ্ধে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

অভিযুক্ত ধর্ষণকারী পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ৩ থেকে ৪ মাস পূর্বে কালীগঞ্জ বাজারে ঘড়ি কিনতে দোকানে গিয়ে এনসিপি নেতা জাহিদ মুন্সির সঙ্গে পরিচয় হয় কলেজ শিক্ষার্থীর। তিনি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। তারপর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

একপর্যায়ে কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউজে নিয়ে গিয়ে জাহিদ মুন্সি তাকে ধর্ষণ করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন। পরে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে পূবাইল থানাধীন মিরের বাজারের একটি গেস্ট হাউজ, আবাসিক হোটেল, রিসোর্ট ও আড়িখোলা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এদিকে ঘটনার পর অভিযুক্ত এনসিপির নেতাকে বিয়ের জন্য চাপ দিলে ওই শিক্ষার্থীকে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সম্প্রতি নিপীড়নের শিকার তার বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারে ইতোপূর্বে জাহিদ একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম